1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

মাওলানা আবদুল মন্নান শামসী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের জনপ্রিয় ওয়ায়েজ লোহাগাড়ার সন্তান আবদুল মন্নান শামসী সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি কর্তৃক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনা আনওয়ারুল উলুম আলিম মাদ্রাসার “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা)” হিসেবে স্বীকৃতী হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল-রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৬ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাওলানা আবদুল মন্নান শামসী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ২নং ওয়ার্ড তৈয়বের পাড়ার হাজী সুলতান আহমদের ছেলে। মাওলানা শামসী জানান, ১৯৯৬ সালে শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে যোগদান করেন এবং বর্তমানে ২৯ বছর ধরে শিক্ষকতা করে আসছেন, যার মধ্যে ৮ বছর ধরে এই মাদ্রাসার অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ৫ কন্যা ও ১ পুত্রের জনক। তিনি দক্ষিণ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দায়ী হিসেবে দ্বীন প্রচারে ব্যাপক জনপ্রিয়তা ও জনশ্রুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost