1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসকের দায়িত্বে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার

তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত অভিজ্ঞ চিকিৎসক ও প্রশাসক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। গত(২০ নভেম্বর) বুধবার তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত দায়িত্বভার গ্রহন করেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সাথে মত বিনিময়ে হাসপাতালে মানসম্মত সেবা নিশ্চিতে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ ও পরিকল্পনার দিক নির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা রোগীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জরুরি ও বহির্বিভাগ (OPD) সেবার দ্রুততা ও কার্যকারিতা নিশ্চিত করা, রোগীদের জন্য ২৪/৭ মানসম্মত চিকিৎসা সেবা চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি  হাসপাতালের পরিবেশ আরও পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণ করেন।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু করা, যেমন মা ও শিশুর স্বাস্থ্য, টিকাদান, এবং পুষ্টি নিয়ে বিভিন্ন  ওয়ার্কশপ এবং গ্রামীণ এলাকায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করে সেবা প্রদানের উদ্দেশ্যের কথা জানান।

চিকিৎসক ও নার্সদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং চিকিৎসা সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেন।

রোগীদের মতামত ও পরামর্শ গ্রহণের একটি ফিডব্যাক সিস্টেম চালু করে রোগীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে সেবার মান উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

তিনি স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করতে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিশেষ সুবিধা ও ওষুধ সরবরাহ এবং টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী এলাকার রোগীদের সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণের কথা জানান।

ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন “আমি বিশ্বাস করি, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার। এই হাসপাতালে আমরা প্রতিটি রোগীর জন্য সমান এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে কাজ করব। সকল চিকিৎসক, নার্স, এবং কর্মীদের সহযোগিতায় আমরা একটি মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।”

উপজেলা স্বাস্থ্য বিভাগের  নতুন প্রধানের এই উদ্যোগগুলো এলাকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ইতিবাচক  ভূমিকা রাখবে  এই ব্যাপারে সকল কর্মকর্তা কর্মচারী আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost