1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

নায্য মূল্য ও দেশের বাহির থেকে আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবীতে রাবার মালিকদের আন্দোলন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যছড়ি,(বান্দরাবন) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত ২৮৮ টাকার দাম পাওয়া এবং দেশের বাহির থেকে রাবার আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবীতে আন্দোলনে নেমেছে বান্দরবানের বাইশারীর স্থানীয় রাবার বাগান মালিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মানবন্ধনের পর ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, রাবার বাগান মালিকদের দাবী দাওয়া যুক্তিক। বিষয় উর্দধতন প্রশাসনে অবহিত করা হবে।
এসময় রাবার বাগান মালিকরা জানান, বাইশারীতে সাদা সোনা হিসেবে খ্যাত রাবারের জন্য বিখ্যাত। যেখানে ১৫ হাজারের অধিক ভ‚মিতে রাবার চাষে অন্তত ৫০হাজার মানুষের জীবিন জীবিকা চলে। এখানকার রাবার দেশের অর্থনীতে বিশেষ অবদান রাখছে।গত কয়েক বছর ধরে রাবারের দরপতনের কারনে বাগান টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাবার বাগান মালিক সমিতির আহবায়ক মোহাম্মদ রফিক বশরী,সদস্য সচিব জসিম উদ্দিন,রাবার বাগান মালিক আবুল কালাম,আবদুস সালাম, নুরুল হুদা, আলী মো: মিনহাজ ও জাফর আলম।
উল্লেখ্য, বর্তমানে সরকার নির্ধারিত ২৮৮ টাকার পরিবর্তে বাইশারী বাগান মালিকরা রাবার বিক্রি করে দাম পাচ্ছে ১৫০-১৬০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost