1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

আলিফের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক তাদের বিচার আমরা করবই:অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

আলিফের হত্যাকারীরা যতই ক্ষমতাশালী হোক তাদের বিচার আমরা করবই। আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দ্বেত্য কণ্ঠে বলতে চাই আলিফ বাংলাদেশ বার কাউন্সিলের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, তাদের ভাই, বন্ধু ও সহকর্মী, সহযোদ্ধা।
৪ ডিসেম্বর বুধবার বেলা দুইটায় চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ফারাঙ্গা এলাকায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আলিফ দ্বিতীয় প্রজন্মের যুদ্ধেত্তোর বাংলাদেশ উপহার দিতে রাজপথে সহকর্মী ছিলেন। ইতিমধ্যেই আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করণীয়, সেটা আমারা করছি। আলিফ যেমন তার পিতার সন্তান, তেমনিই আলিফ আমাদের পরিবারের গর্বিত সদস্য ছিলেন। আমরাও আলিফের আরেকটি পরিবার হিসেবে পাশে থাকবো।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খুনীরও অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার। কাউকে যদি আইনি সহযোগিতা পেতে বাধা দেওয়া হয় সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং আমরা সে পথেই আগাবো। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের পিলিসির বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল, বার এসোসিয়শনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ডেপুটি এ্যাটর্নী জেনারেল ফরিদ উদ্দীন খান, সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য,চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী,লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান।
উল্লেখ্য,গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost