1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

লোহাগাড়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ার সকল ইউনিয়নের ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের নিয়ে ৭ ডিসেম্বর শনিবার সকালে থানা কম্পাউন্ডে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে ও আইন- শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনসাধারণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে লোহাগাড়া থানা পুলিশ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ডাকাতি, চুরি বন্ধে থানা পুলিশ কাজ করছে, এলাকার জনপ্রতিনিধিদের কে সোচ্ছার হতে হবে। এলাকার অপরাধ আমি একার পক্ষে দমন করা সম্ভব নয়, আপনাদের সকলের আন্তরিকতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। স্বস্ব এলাকায় বিভিন্ন পয়েন্টে পাহারার ব্যবস্থা থাকলে সুযোগ সন্ধানিরা তাদের কু-মতলবে ব্যর্থ হবে। তারা তাদের অপকর্ম চালাতে পারবেনা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুবিন, উপজেলার ৯ ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ এবং গ্রাম পুলিশের সদস্যরা ও থানা পুলিশের কর্মরত সকল অফিসারগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost