1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিশাল সমাবেশে জাবেদ রেজা: বিএনপি ক্ষমতায় এলে সকল নির্যাতনের বিচার করা হবে

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার

জাহাঙ্গীর আলল কাজল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুত ৩১ দফা জনগণের কাছে পৌঁছেনো এবং সচেতনতার লক্ষ্যে  নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ৩ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি সদর বিএনপি’র সভাপতি মো: ইউনুছ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা বলেন,ছাত্র-জনতার লাগাতার আন্দোলনে গত  ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক জিয়া ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে সোচ্চার হয়।
এ সংস্কার প্রস্তাবটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তৃণমূলের সাধারণ জনগণের কাছে। 
এসময় তিনি আরো বলনে,আওয়ামিলীগ সরকার এ দেশের আলেম ওলামাদের জেল জুলুম,অত্যাচার ও সাধারণ মানুষ এবং বিএনপি নেতাদের মামলা,দিয়ে হামলা করে হয়রানি করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামিলীগের এসবের বিচার করা হবে।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির আহমদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম তুষার,
জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টু মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর,নুরুল আবছার সোহেল, সংগঠনিক সম্পাদক মওলানা সুলতান আহমদ,
উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সোহেল, সদস্য সচিব আবু কায়সার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক  মুহাম্মদ জিয়াবুল হক,মিজানুর রহমান প্রমূখ। 
এর আগে নাইক্ষ্যংছড়ি হাজী এম, এ কালাম ডিগ্রি কলেজ সড়ক থেকে স্বরণকালের বিশাল মিছিল বের হয়ে সভা স্থলে এসে পৌঁছলে সভাস্থ কানায় কানায় পূর্ণ হয়। সভা চলাকালীন ২ বিএনপি নেতাকে বিদায় সূলভ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
পবিত্র কোরআন তেলাওযাতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost