1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসারসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের আলিগ্যাকাটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আলিগ্যাকাটা এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র ও টইটং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার আবু আহমদ (৬০) তার স্ত্রী নাছিমা আক্তার (৪৫)।

স্থানীয়সুত্রে জানাগেছে, আলিগ্যাকাটায় বসতভিটার সীমানা নিয়ে আবু আহমদ ও প্রতিবেশী মৃত মুহাম্মদ ইলিয়াসের পুত্র নাছির উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে নাছির উদ্দিন গং একাধিকবার জায়গা জবর দখলের চেষ্টা করে। গত কয়েকদিন আগে নাছির উদ্দিন গং আবু আহমদের স্ত্রী নাছিমা আক্তারকে গালিগালাজসহ হেনস্থা করে। আবু আহমদ পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। ইউপির সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাকে দু’পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য দায়িত্বও দেওয়া হয়। জায়গার পরিমাপসহ খুঁটি স্থাপন করে সীমানা নির্ধারন করে। ঘটনার দিন বিকেলে নাছির উদ্দিন গং ফের বিরোধী জায়গায় মাটি ভরাট করে জবর দখলের চেষ্টা করে।
এসময় আবু আহমদ বাধা দিলে নাছির উদ্দিনসহ ৫ থেকে ৬জন লোক আবু আহমদকে লাঠি দিয়ে নির্দয় পিটিয়ে আহত করে। এসময় তার স্ত্রী নাছিমা আক্তার স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে আহত করে।

এ ব্যাপারে অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার আবু আহমদ বলেন, নাছির উদ্দিন গং প্রভাবশালী। জোর করে বসতভিটার জায়গা জবর দখলের তৎপরতা চালায়। ওইদিন জোর করে মাটি ভরাট করছিল। বাধা দেওয়ায় আমরা স্বামী স্ত্রী দুজনকে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে টইটং ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলীম জানায়,আমরা গিয়ে জায়গা পরিমাপ করেছি। দুপক্ষের বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মারধরের ঘটনা শুনেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost