1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

ঘুমধুমের ইট ভাটায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযান ইট জব্দ

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে দ্বিতীয় বারের মতো কে,আর,ই ইট ভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান  পরিবেশ অধিদপ্তর। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায়  বান্দরবান জেলা প্রশাসকের দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ইশরাত জাহান ইতুর নেতৃত্ব ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় বান্দরবান  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের  সাব-ইন্সপেক্টর নাঈম উদ্দিন এবং ফায়ার সার্ভিস সহ সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
অভিযানে কে আর ই ইট ভাটাটির তৈরিকৃত পাকা ইট এবং কাঁচা ইটের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়। ইট ভাটায় অভিযান শেষে আজুখাইয়া এলাকায় আবুল কালাম মেম্বারের স মিলে পাঁচ হাজার টাকা ও ফরিদ এর স মিল থেকে দশ হাজার টাকা ২ টি অবৈধ করাত কলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন পরিবেশ বিনষ্টকারী অবৈধ ইট ভাটা এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ও অবৈধ করাত কলের  বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি জেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost