নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
সারা দেশে দাওয়াতী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক দাওয়াতী অভিযান উপলক্ষে পেকুয়া চৌমুহনী চত্ত¡রে এক পথসভা সম্পন্ন হয়।
শনিবার (১১ জানুয়ারী) পেকুয়া চৌমুহনীস্থ ক্রেমলিন চৌধুরী প্লাজা মার্কেটের সামনে এ পথসভায় সভাপতিত্ব করেন পেকুয়া সদর ইউনিয়ন আমীর মুহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়াত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, নায়েবে আমীর ডা: জেএম শাহাব উদ্দিন, সহকারী সেক্রেটারী দিদারুল ইসলাম, বায়ুতুলমাল সম্পাদক জয়নাল আবেদীন। সভায় বক্তারা আমাদের বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে শান্তি সুবাতাস পৌছে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply