1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

চকরিয়ায় রাতেই শীতার্তদের পাশে ইউএনও আতিক

  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার

এ এম ওমর আলী : গরীব ও অসহায় সনাক্ত করে রাতেই শীতার্তদের পাশে কম্বল নিয়ে যাচ্ছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুর রহমান।

৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়া উপজেলায় ২৯তম ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নানামুখী অভিযান পরিচালনা করে ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করে ব্যাপক প্রশংসনীয় হয়ে উঠেন। তাঁর দপ্তরের আওতাধীন অন্তত ২৫টি সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা পরিষদের প্রশাসক ও চকরিয়া পৌরসভার প্রশাসক হিসেবেও। তিনি এসব দাপ্তরিক কাজ সম্পাদনের পরে সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন উপজেলার ১৮ ইউনিয়নে বাস্তবায়নধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে। হাতে সময় পেলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনেও যান তিনি । উপজেলার সরকারি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটানো শেষে রাত হলেই কোন না কোন ইউনিয়ন ও উপকূলীয়সহ গ্রামীণ জনপদের শীতার্ত গরীব, দরিদ্র ও অসহায় মানুষের দরজায় কড়া নাড়েন তিনি। হাজির হন কম্বল নিয়ে।
জানাগেছে, যেখানে হতদরিদ্র ও গরীব মানুষের বসবাস যেখানে বেশি সেখানেই শীতের কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও আতিকুর রহমান। নিজে ঘরে ঢুকে দেখছেন ওই বাড়িতে লোক সংখ্যা কত, তাদের শীতবস্ত্র আছে কী রকম। এভাবে তিনি গেল এক সপ্তাহ ধরে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে গরীব মানুষের মাঝে শীতের কম্বল হাতে তুলে দিচ্ছেন তিনি। রাতের আঁধারে এতিমখানায় গিয়ে তিনি এতিম শিশুদের গায়ে জড়িয়ে দিচ্ছেন শীতের কম্বল।

ইউএনও আতিকুর রহমানের মানবিক এ কাজে প্রতিদিন সাথে যাচ্ছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন। তিনি গত এক সপ্তাহের মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা, খুটাখালী, সুরাজপুর-মানিকপুর, উপকূলীয় জনপদ বদরখালী ইউনিয়ন, ঢেমুশিয়া, কোনাখালী, পশ্চিম বড় ভেওলা, বিএমচর, পূর্ব বড় ভেওলা, কাকারা, লক্ষ্যারচরসহ অন্তত ১৫টি ইউনিয়নের শীর্তাত দরিদ্র, গরীব-অসহায় ও এতিমখানায় ছাত্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আতিকুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি দাপ্তরিক দৈনন্দিন কাজ সম্পাদন শেষে রাতের একটা সময় উপজেলার হতদরিদ্র ও গরীব মানুষের জন্য কাজে লাগাই। সরকারিভাবে বরাদ্দ পাওয়া শীতের কম্বল গুলো নিজে বিভিন্ন এলাকা ভিজিট করে ঘরে ঘরে গিয়ে গরীব ও অসহায় পরিবার দেখে দেখে বিতরন করি।
তিনি আরো বলেন, আমি মনে করি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান দানশীল ব্যক্তিরা ইচ্ছে করলে শীতের এইদিনে গরীব মানুষের পাশে দাঁড়াতে পারে, মানবিক কাজে সহায়তা করতে পারে। আসুন সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost