স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রী ও শ্বাশুড়িকে ছুরাকাঘাত করেছে বখাটে স্বামী। খুনির নাম সওকত হাসান মেহেদী বলে জানাগেছে। তবে ঘটনার ৬ ঘন্টা পর খুনিকে বান্দারবানের লামা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয় মেহেদীর স্ত্রী হাফসা বেগম(২৩)। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় শ্বশুড়িকে। নিহত উম্মে হাফসা বেগম নিউ মার্কেটের ব্যবসায়ী সাংবাদিক আবদুল হামিদের মেয়ে। আহত হয় হামিদের স্ত্রী পারভীন আক্তার ।
শুক্রবার (১৭ জানুয়ারী)দুপুর ১টার দিকে স্বামী -স্ত্রীর মাঝে কথা-কাটাকাটির মাঝে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘাতক খুনি মেহেদী হাসান (২২) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার মরকাজ মসজিদ সংলগ্ন আবুল কাসেমের ছেলে। ঘটনার খুনী স্বামী মেহেদী হাসান পালিয়ে গেছে। মেয়েকে বাঁচাতে গিয়ে আবদুল হামিদের স্ত্রীও ছুরিকাহত হয়ে মারাত্মকভাবে জখম হয়েছে।
স্থানীয় লোকজন ও সাংবাদিক হামিদ জানায়, তিনি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। হঠাৎ চিৎকার শুনে তিনি ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখে তার কন্যা রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে। এসময় তার স্ত্রীকেও আহত অবস্থায় দেখে জানতে পারে তার মেয়ে জামাই মেহেদী তার কন্যাকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং তার স্ত্রীকে আহত করে।
তিনি দ্রুত চকরিয়া সরকারি হাসপাতাল দু’জনকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার মেয়ে হাফসাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ টিম পাঠানো হয়। হাসপাতালে লাশের সুরতহাল হাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযুক্ত সওকত হাসান মেহেদীকে গোপন সংবাদের ভিত্তিতে নিকটবর্তী লামা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সেওয়া হবে।
Leave a Reply