1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতার সভা ও স্মারকলিপি 

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: 
ঢাকার মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র শান্তিপূর্ণ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে‘স্টুডেন্ট ফর সভারেন্টি ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতা উদ্যোগে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। 

রবিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার হলরুমে  ‘নাইক্ষ্যংছড়ি আদিবাসী ছাত্র-জনতার’ আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়  উচাইমং মার্মা ছুট্ট, উ অং থোয়াই চাক,দেনিয়েল ত্রিপুরা,বাথুই মার্মা,মংবাথোয়াই তংচাংগ্যা,পাং ম্রো প্রমূখ।
এসময় বক্তারা  বলেন, সকল আদিবাসীরা উগ্র সাম্প্রদায়িক নয়। আপনারা তাই মনে করলে ভুল করবেন। আদিবাসীদের  ইতিহাস রয়েছে। সেই ইতিহাস  একটি চক্র সংবিধান থেকে একেবারে মুছে ফেলার জন্য চেষ্টা  করছেন। সেই চেষ্টা করতে দেওয়া যাবে না। 
আদিবাসী ছাত্র-জনতা মনে করে আদিবাসী ছাত্র জনতার পূর্বনির্ধারিত কর্মসূচী বানচাল করে দেওয়ার জন্য ‘স্টুডেন্ট ফর সভারেন্টি ‘নামক সংগঠনটি পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করেছে। ওই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।
সভার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী হাতে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী ছাত্র-জনতা।
স্মারকলিপির বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ‘আদিবাসী শব্দ সম্বলিত জনপ্রিয় একটি গ্রাফিতিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’-এর প্রতিবাদের মুখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে অনলাইন ভার্সনে পরিবর্তন এনেছিল। এরই প্রতিবাদ এবং গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আজ পূর্বনির্ধারিত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছিল। মিছিলটি রাজু ভাস্কর্য পাদদেশ হয়ে মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে এসে পৌঁছলে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র সদস্যরা ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি চিরান, পিসিপি নেতা রেং ইয়ং ম্রো, সাংবাদিক জুয়েল মার্মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রুপাইয়া শ্রেষ্ঠা, বাগাছাসের ছাত্রনেতা ডন যেত্রা, সাধারণ ছাত্র ফুটন্ত চাকমাসহ মোট ১৭ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost