1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

বাইশারীতে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সমাবেশ

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার

 জাহাঙ্গীর আলম কাজল, প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ জানুয়ারি বিকাল ৩টার দিকে বাইশারী ইউনিয়ন বাইশরী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
বাইশারী ইউনিয়নে
জামায়াতের আমির মো: ছলিম উল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: আহসান হাবিব সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী.চট্রগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে
ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ,
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুযোগ্য সন্তান আলী আহম্মদ মাবরুর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সেক্রেটারি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ফজলুল হক, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে অধ্যাপক হাসান মওদূদ, ডা: শাহ আলম চট্রগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা রফিক বসরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি বলেন, ‘বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে। ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এ ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক হিসেবে তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি, তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost