1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপজেলা কৃষকদল।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সভাপতি ছৈয়দুল আমিন। 

লিখিত বক্তব্যে বলেন বিগত ২৫ জানুয়ারি ২৪ ইং তারিখে ৭১ জন সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। অনুমোদন পাওয়ার পর থেকে কার্যক্রম চালিয়ে যাই এবং ৫ টি ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি  সম্পন্ন করি এবং ওয়ার্ডের কমিটি ও গঠন করা হয়।

তিনি আরো বলেন গত ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বান্দরবান জেলার নতুন করে কৃষকদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়।আংশিক কমিটির সভাপতি হিসেব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাকে চিনিনা। তিনি বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা নন এবং বহিরাগত। সাধারন সম্পাদক হিসেবে মনির হোসেন ভূঁইয়াকে ও আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনদিন সরব দেখি নাই।

এই কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়ছ বলে আমরা মনে করি। তাছাড়া বান্দরবান জেলা কৃষকদলের আংশিক কমিটি আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে সাংগঠনিক নিয়ম তোয়াক্কা না করে উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তি ঘোষনা করে।

সংবাদ সম্মেলনে আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে  এমন সিদ্বান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান কমিটিকে বাদ দিয়ে কোন প্রকার পকেট কমিটি দেওয়া হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান।
তারা এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ সমাধান করার দাবী ও  জানান।
এসময়  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক  আমিনুল হাকিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ করিম,  বাইশারী ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দোছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক রুহুল আমিন সহ নেতা কর্মীরা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost