1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় মাটি ভরাটে বাধা, আহত-২

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় ২ জন আহত হয়েছে। নিজস্ব জায়গায় মাটি ভরাট কাজে বাধা দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইড়ারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পেকুয়া থানার এস,আই ই¯্রাফিলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলেন-পেকুয়া সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়ার নাদের হোসেনের পুত্র নাছির উদ্দিন (৪০), মৃত জালাল আহমদের পুত্র কবির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ শতক জায়গা নিয়ে নাছির উদ্দিন ও নুরুল হক প্রকাশ নুরু গংদের মধ্যে বিরোধ চলছিল। ওই জমি বিএস-৭ খতিয়ান থেকে ২৭৪ নং কবলামূলে রেকর্ডীয় মালিকের ওয়ারিশ থেকে নাছির উদ্দিন ১১ শতক জায়গা ২০২৩ সালে রেজিষ্ট্রি নেন। এ ছাড়াও বায়নামূলে ৯ শতকসহ ২০ শতক জায়গা নাছির উদ্দিন ভোগ দখলে ছিলেন। পরবর্তীতে নাছির উদ্দিনের নামে ২৬৪৬/২৪ জমাভাগ খতিয়ান সৃজিত হয়। ঘটনার দিন সকালে নাছির উদ্দিন তার ভোগ দখলীয় অংশে মাটি ভরাট করে সংস্কার কাজ করছিলেন। এ সময় টইটংয়ের মাঝেরপাড়ার মৃত ফজলুল হকের পুত্র নুরুল হক প্রকাশ নুরু, হাজীর বাড়ির মৃত আলী মিয়ার পুত্র আলমগীর, তার পুত্র এরশাদ, মোহাম্মদ আসাদ, আশেক, মৃত মোক্তার আহমদের পুত্র শওকতুল ইসলাম খোকন, হিরাবুনিয়ার আবদুল জলিলের পুত্র মানিকসহ দুবৃর্ত্তরা মাটি ভরাটে বাধা দেয়। খবর পেয়ে জায়গার মালিক নাছির উদ্দিন পেকুয়া থেকে সেখানে পৌছেন। এ সময় দুবৃর্ত্তরা নাছির উদ্দিন ও কবির হোসেনকে পিটিয়ে জখম করে। নাছির উদ্দিন জানান, এ জায়গা আমার খরিদকৃত সম্পত্তি। হামলাকারীরা টাকা দাবী করছিল। তাদের কোন কাগজপত্র নেই। আমি ও কবির হোসেনকে প্রাণনাশ চেষ্টা করেছে। লোকজন এসে আমরা ২ জনকে উদ্ধার করেছে। পরবর্তীতে মৌলভী মনজুরের দোকানে গিয়েও তারা দ্বিতীয় দফায় হামলা করেছে। সেখানে ভাংচুর করেছে। পেকুয়া থানার এস,আই ই¯্রাফিল জানান, খবর পেয়ে গিয়েছিলাম। দু’পক্ষকে শান্ত থাকতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost