1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পেকুয়া অগ্নিকান্ডে দুটি বসতবাড়ি ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৫ বার

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বারবাকিয়া ইউনিয়নের নাজিরবাড়ি গ্রামের কবির আহমদ ও আবদুল খালেকের বাড়িতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
বাড়ির মালিক কবির আহমদ জানান, ওই সময়ে বসতবাড়ির পশ্চিম-উত্তর কোণে আগুন দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে তার বসতবাড়ির আলমিরায় থাকা নগদ ৬ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, জমির দলিলপত্র, ব্যাংকের ডকুমেন্ট, মূল্যবান আসবাবপত্র, কাপড় ছোপড়সহ অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে কবির আহমদের লাগোয়া সিএনজি ড্রাইভার আবদুল খালেকের বসতবাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে। তার বসতবাড়ির নগদ ২ লক্ষ টাকা, দেড়ভরি স্বর্ণালংকার, জমির দলিলপত্র, মূল্যবান আসবাবপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় হাবিবুর রহমান জানান, কে বা কারা পরিকল্পিভাবে এ অগ্নিকান্ড ঘটিয়েছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ দিকে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা দ্রæত গিয়ে পাশর্^বর্তী বাড়িগুলো অগ্নিকান্ড থেকে রক্ষা করতে পেরেছি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost