নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী টইটং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২ ফেব্রæয়ারী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক আবু আহমেদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার দলিলুর রহমান। ১ম দিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন টইটং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড,এম মোসলেম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাসান শরীফ চৌধুরী, টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আজিম চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক, শাহাদাৎ হোছাইন সাবেক এমইউপি। বিদ্যালয়ে অংশগ্রহণকারী দলগুলোকে চারটি হাউজে বিভক্ত করা হয়। সুদর্শনভাবে আলাদা ৪ টি স্টলগুলোকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাউজ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হাউজ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউজ হিসেবে নামকরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৫ টি ক্রীড়া ও ২৫ টি সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে।
Leave a Reply