1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পিকআপের ধাক্কায় পেকুয়ার দুই ডেকোরেশন শ্রমিক নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বিয়ের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে পান বোঝাই পিকআপ গাড়ির ধাক্কায় নছিমন গাড়ি (ট্রলি) থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়ককের কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী মরংঘোনা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার মহিউদ্দিনের পুত্র সেলিম উদ্দিন (২১) ও দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ার হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ রুবেল (২২)।
জানাগেছে, সেলিম উদ্দিন ও রুবেল চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার মালামাল নিয়ে যায়। সেলিম বিয়ের স্টেজ সাজানো কাজে গিয়েছিলেন। অপরদিকে রুবেল ছিলেন ডেকোরেশন শ্রমিক। ওইদিন রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে দুজন একটি নছিমন (ট্রলি)গাড়িতে করে মালামাল নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের মরংঘোনা নামক স্থানে পৌঁছলে পান বোঝাই একটি দ্রুতগামী পিকআপ পেছন থেকে ট্রলিগাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রলিগাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলে প্রাণ হারান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া সীমান্তের কাছাকাছি বাঘগুজারা ব্রিজের দক্ষিণে মরংঘোনা স্থানে মহেশখালী থেকে আসা পান বোঝাই করা একটি পিকআপ গাড়ির ধাক্কায়
দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনাস্থল যেহেতু চকরিয়ায় আইনি প্রক্রিয়াও সেখানকার থানায় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost