1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারীর উপর হামলা

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় মুখোশ পরিহিত দূর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের বাজার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জামায়েত নেতা পল্লী চিকিৎসক নুরুল কবির বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন।
জানাগেছে, ওইদিন রাতে জালিয়ার চাং রাস্তার মাথা পুরাতন ইউপি পরিষদের সামনে একটি শালিসি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন পেকুয়া উপজেলা শাখার জামায়েত ইসলামির সেক্রেটারী নুরুল কবির। তাঁর বাড়ি টইটংয়ের বাজার পাড়া। এবিসি মহাসড়কের আব্দু রশিদের বাড়ি সংলগ্ন কালভার্টের ওপর পথরোধ করে তাকে। এসময় হকিস্টিক দিয়ে ব্যাপক মারধর করে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে।

এ ব্যাপারে জামায়েত ইসলামি বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির বলেন, রাতে পুরাতন ইউপি পরিষদের সামনে আমরা কয়েকজন শালিসি বৈঠক ছিলাম। বৈঠকে টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিনও ছিল। বৈঠক শেষ করে হেঁটে বাড়ি ফিরছিলাম। যাওয়ার সময় এবিসি মহাসড়কে একটি মোটরসাইকেল কয়েকবার ঘুরাঘুরি করছে। মোটরসাইকেলে দুইজন ছিল। বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি সামনে এসে গতিরোধ করে। একজনের হাতে ধারালো ছোরা ও অন্যজনের হাতে হকিস্টিক ছিল। হকিস্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি পেঠাতে থাকে। আমার কাছে দুটি মোবাইল ছিল। একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমি তাৎক্ষণিক ফোনে মোসলেম উদ্দিন চেয়ারম্যানকে বিষয়টি জানালে তাঁরা হামলাকারীদের সড়কে আটকানোর চেষ্টা করে। তবে তাঁরা ব্যর্থ হয়েছে।

তিনি আরো বলেন, এটা পরিকল্পিত হামলা। আমাকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। আমার ধারণা শালিসি বৈঠক চলাকালীন সময়ে আমাকে তাঁরা নজরদারি রাখছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জামায়াত নেতা নুরুল কবির থানায় জিডি করেছেন। হামলার ঘটনার বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost