1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারী উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী ও পল্লী চিকিৎসক নুরুল কবির এর উপর পরিকল্পিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটি। জামায়াতে ইসলামী টইটং ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে টইটং বাজারে মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টইটং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জিয়াবুল হক শফিকী এর সঞ্চালনায়
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন টইটং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনছার উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি হাসান শরীফ, জামায়েত নেতা মাওলানা মনজুর আলম, মাহফুজুর রহমান, নুরুল আলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবির এর সভাপতি শাহদাত হোসেন, টইটং ইউনিয়ন ছাত্র শিবির এর সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা সেক্রেটারী নুরুল কবির এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুদিন পেরিয়ে গেছে। অথচ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার সরেজমিন তদন্তও হয়নি। আমরা এ ঘটনার দ্রুত তদন্তসহ জড়িতদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। অন্যথায় জামায়েত পেকুয়া উপজেলায় রাজপথে থেকে এর কঠিন জবাব দেবে।
প্রসঙ্গত, গত রবিবার রাত সোয়া ১১টার দিকে শালিস বৈঠক শেষ করে বাড়ি ফেরার পথে টইটংয়ের বাজার পাড়ায় হামালার শিকার হন জামায়াত সেক্রেটারী নুরুল কবিব। মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost