1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে ইটভায় জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (৫ মার্চ) বেলা ১২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমকে সাথে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ঘুমধুমের এ এসফি ব্রিক ফিল্ড থেকে এ জরিমানা আদায় করা হয়।

 এসময় পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে  দেওয়া হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন  নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ,প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগণ।
ইউএনও বলেন অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। 
পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকার কথা জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost