1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতি সময়ে এক শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৯১ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গভীর রাতে এক রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত আটক হয়েছে।
রবিবার (৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বাইশারীর আব্দুর রহিম কোম্পানির রবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মার বাড়ীর সামনে) ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছৈয়দ করিম নামে এক ডাকাতেকে আটক করেছে জনতা।

আটককৃত ব্যাক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ননের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র আব্দুল করিম (৩৮)।
স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বাইশারী ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে আব্দু রহিম কোম্পানির রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো।
এ সময় স্থানীয় লোকজন রমজান মাসে সেহেরি সময় সড়ক দিয়ে লোকজন আসা-যাওয়াতে অস্ত্রসহ এক ব্যাক্তিকে দেখে ফেলে। তাৎক্ষণিক সুচিৎকারে এলাকার জনতার চারদিকে ঘিরে ফেলে এবং আটকাতে সক্ষম হয়। পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর ( আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন জনতা আটকে রাখা ছৈয়দ করিম নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে।
সে রামু উপজেলার ঈদগড়ের করলিয়ামুরার রাস্তার মাথায় এলাকার কাসেম আলীর পুত্র বলে স্ জানাযায়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান,
রবিবার দিবাগত গভীর রাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যাক্তিকে আটকে রাখার খবরের ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদল। অস্ত্রসহ আটকে রাখা আব্দুল করিম নামে একজন ব্যক্তিকে সোপর্দ করেছে পুলিশের হাতে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost