1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রিকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে কক্সবাজারের পেকুয়ায় মীর মোস্তফা কামাল (৩৩) নামের এক ইলেকট্রিশিয়ান মিস্ত্রিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত মোস্তাক আহমদকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মীর মোস্তাফা কামাল পেকুয়ারচর এলাকার আবুল হাসেমের ছেলে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
মীর মোস্তফা কামাল ছাত্রদল ও পেকুয়া উপজেলা
ইলেকট্রিশিয়ান সমিতির সাবেক নেতা ছিলেন।

আহতের ভাই লোকমান হাকিম বলেন, তারাবি নামাজের পর স্থানীয় মনিরের দোকানের বেঞ্চে শুয়েছিল কামাল। এমন অবস্থায় স্থানীয় মোজাহেরুল হকের ছেলে মোস্তাক আহমদ দোকানে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের পায়ে- হাতে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, খবর পেলে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় মোস্তাক আহমদকে ধারালো দা সহ আটক করে ।পুলিশে দিই।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর মোস্তফা কামালের সঙ্গে সৌদি প্রবাসী মোস্তাক আহমদের স্ত্রীর পরকীয়ার গুঞ্জন ছিল। এতে কামালের ওপর ক্ষিপ্ত ছিল মোস্তাক। কামালকে দেখে নেওয়ার হুমকিও দেয়। ধারণা করা হচ্ছে এর জের ধরে তার উপর হামলা হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, উজানটিয়া এলাকায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় মোস্তাক আহমদ নামে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost