1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়া চৌমুহনীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৯৯ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী ও বিছমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক রিয়াজ উদ্দিনের উপর হামলা ও নগদ টাকা লুটের প্রতিবাদে পেকুয়া চৌমুহনীর সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩ টার দিকে পেকুয়া প্রেস ক্লাবের সামনে বনৌজা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পেকুয়া চৌমুহনীর ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী হেলাল উদ্দিন ছিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল আজিম সওদাগর। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শ্রমিক নেতা মুজিবুল হক চৌধুরী, ব্যবসায়ী রেজাউল করিম, পল্লী চিকিৎসক নুরুচ্ছফা সোলতানী, ব্যবসায়ী নেজামুল ইসলাম, আহত রিয়াজ উদ্দিনের বড় ভাই মাষ্টার ছরওয়ার উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১২ মার্চ ইফতারের সময় কিছু দুবৃর্ত্ত পেকুয়া চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের উপর অতর্কিত হামলা ও নগদ টাকা লুটের তীব্র প্রতিবাদ জানান। তারা অনতিবিলম্বে দুবৃর্ত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost