1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রচেষ্টায় আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ জেলে টেকনাফে ফিরেছেন

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৪ বার

আবদুর রহমান ইবনে আমিন
টেকনাফ প্রতিনিধি

শনিবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে তারা টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন ট্রানজিট জেটিঘাটে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানায়, গত ১লা মার্চ এবং ১১ ফেব্রুয়ারি টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ২৬ বাংলাদেশি ও এফডিএমএন (রোহিঙ্গা) জেলে ৫টি ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার জন্য নাফনদী ও বঙ্গোপসাগরে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে তারা ভুলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।
পরে আটক বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে আরাকান আর্মির সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করে বিজিবি। দীর্ঘদিনের মধ্যস্থতায় টেকনাফ ব্যাটালিয়নের মাধ্যমে ২৬ জেলেকে ফিরিয়ে আনা হয়।

শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, গত এক সপ্তাহ আগে ৫ মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ভাসতে ভাসতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ আটক করে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় ফেরত আসে তারা।

ফেরত আসা জেলে রোহিঙ্গা আব্দুল আমিন বলেন, গত ৩১ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। একপর্যায়ে বিজিবি’র প্রচেষ্টায় তারা ফিরে আসতে সক্ষম হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‌‌‌’বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি এক অপ্রতিরোধ্য শক্তি। দেশের মানুষের জীবন রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost