রিয়াজ উদ্দিন,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কাটা চলছে নির্বিচারে। এর ফলে পরিবেশ বিপর্যয়ের শংকা দেখা দিয়েছে।
সরেজমিনে শিলখালী ইউনিয়নে মাঝেরঘোনায় গিয়ে জানা যায়, শিলখালী ইউনিয়নের মাঝেরঘোনা স্টেশনের উত্তর পাশে মৃত এলাহাদাদের ছেলে বেলাল উদ্দিন, মৃত কবির আহমদের ছেলে মফিজুর রহমান, মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ ফারুক, বেলাল উদ্দিনের ছেলে ইব্রাহীম, মৃত কবির হোছনের ছেলে বাবুল মেস্ত্রী গং রাত-দিন সরকারী বনবিভাগের রিজার্ভ জায়গা থেকে পাহাড় কেটে সাবাড় করে ফেলতেছে। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া বনবিটের অধীনে উক্ত রিজার্ভ জায়গা থেকে রাত-দিন পাহাড় কাটলেও কর্তাবাবুরা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক মাঝেরঘোনার বাসিন্দা অনেকে জানান, বেলাল উদ্দিনের ছেলে মো: ইব্রাহীম ও মৃত কবির হোছনের ছেলে বাবুল মেস্ত্রী দুইজনে একটি ডাম্পার গাড়ীর মালিক। উক্ত একটি গাড়ী দিয়ে রাত-দিন পাহাড়ের মাটি পাচার করছে বিভিন্ন জায়গায়। অপরদিকে স্থানীয় আব্বাছ ড্রাইভারও ওই পাহাড় থেকে মাটি কেটে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা আক্ষেপ করে বলেন, এ ভাবে রাত-দিন সরকারী জায়গায় পাহাড় কেটে বিলীন করে ফেলতেছে কিন্তু প্রশাসনের পক্স থেকে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এ বিষয়ে বারবাকিয়া বনবিটের বিট অফিসার মোহাম্মদ সজীব জানান, উক্ত জায়গায় একটি অভিযান পরিচালিত হয়েছে। আমরা শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।
Leave a Reply