1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে থেমে নেই বিজিবির অভিযান,দেশ থেকে মিয়ানমারে পাচার কালে ফুলতলী, জারুলিয়া ছড়ি ও ভাল্লুক খাইয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে চলমান চিরুনি অভিযানে গরু,সয়াবিন তেল,পাম্প তেল,সাবুদানা,১ টি মোটরসাইকেল সহ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার পণ্য জব্দ করেছে বিজিবি।
রবিবার (১৬ মার্চ) ভোর রাতে পৃথকভাবে অভিযান পরিচালনা কালে ১১ বিজিবির টহল দল তুলাতলি সড়ক থেকে ১ হাজার ৩ শত ৫০ লিটার সয়াবিন তেল ও ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী, জারুলিয়া ছড়ি সীমান্তের বিওপি জোয়ানরা সীমান্ত সড়ক,রোহিঙ্গা টেইলা,বক্কর টেইলা নামক স্থান থেকে ৫ টি গরু,১ টি মোটরসাইকেল,সাবুদানা ১৭৫ কেজি,পাম্প তেল ১৪০ লিটার,মেহদি ৮৭ পিস জব্দ করতে সক্ষম হন।
বিওপি সূত্র জানায়, ১১ বিজিবির অধিনায়ক এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনা সরকারি পরিচালক মোঃ আলা-আমিন এর নেতৃত্বে অব্যাহত চিরুনি অভিযানের অংশ হিসেবে টহল দল ও অধীনস্থ ফুলতলী এবং জারুলিয়া ছড়ি বিওপির বিজিবি জোয়ানদের পৃথক অভিযানে রবিবার ভোরে
সীমান্ত সড়কসহ বিভিন্ন পয়েন্ট থেকে এসব গরু ও মালামাল জব্দ করা হয়েছে। জব্দ কত গরুসহ এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ২১ হাজার ৪ শত টাকা।
সচেতন মহলের দাবী সীমান্তে চোরাকারবারীরা দিনদিন যখন বেপরোয়া হয়ে বিজিবির অভিযানকে থওয়াক্কা করছে না টিক সেই মুহুর্তে ১১ বিজিবির জোয়ানরা সীমন্তের কঠোর নজরদারি ও চিরুনি অভিযানে নামলে চোরাকারবারিদের মাঝে আতংক বিরাজ করে।
স্থানীয়দের দাবী ১০০ জনের ও বেশি চোরাচালানির গ্যাং লিডার রয়েছে, এদের সাথে গর্জনিয়া বাজারের ১৫-থেকে ২০ ব্যবসায়ী, শতাধিক সিএনজি,মোটরসাইকেল, টমটম ড্রাইভারসহ তারাই এ অপকর্ম জড়িত।
সম্প্রতি ফুলতলি ও ভাল্লুক খাইয়া ও জারুলিয়া ছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে অনেকটা নিয়ন্ত্রণে আসলেও নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর বাজার, চাকঢালা বাজার, ঘুমধুম বাজার,তুমব্রু বাজার ও লেবুছড়ি বাজার থেকে সরাসরি মিয়ানমারে মালামাল পাচার হচ্ছে রাত-দিন। যাতে জড়িত অন্তত: ১০ হাজার চোরাকারাবারী।
আবার কিছু লোকাল মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পের কিছু রোহিঙ্গা দেশীয় পণ্য মিয়ানমারের পাচারের সাথে জড়িত থাকার বিষয়টিও উঠে এসেছে ।
স্থানীয় সচেতন মহল সম্প্রতি বিজিবি কঠোর নজরদারি চলমান অভিযানকে ধন্যবাদ জানান। এবং এধরনের অভিযান চলমান রাখতে আহ্বান জানান।
বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, বিভিন্ন পণ্য ও বার্মিজ গরু জব্দে এ অভিযান অব্যহত আছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost