1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান লম্বাশিয়া অবৈধ বালু উত্তোলনে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৫ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। বছর/দু এক পুর্বে থেকে এ বালু উত্তোলন বন্ধ হলে কিছুদিন ধরে পুরোদমে শুরু হয় বালু উত্তোলন।
সাতগড় লম্বাশিয়া পাহাড়ি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এ সময় উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
২০ মার্চ(বৃহস্প্রতিবার) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে পদুয়া সহকারি বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বিট অফিসার মহসিনসহ থানা পুলিশের সদস্য, আনসার ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বনবিভাগ কে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেয়া হয়েছে এবং বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য ৫টি রাস্তা কেটে দেওয়া হয়। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলার জন্য চুনতি রেঞ্জকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost