1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

সাতকানিয়ায় ভূয়া দলিল দিয়ে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪১ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যাক্তির বিরুদ্ধে ভূয়া দলিল সৃষ্টি, অবৈধভাবে জায়গা দখল ও দূস্যতার অভিযোগ উত্তোলন করছেন একাধিক ভুক্তভোগী। উক্ত অভিযোগের ভিত্তিতে আজ (২১ মার্চ)শুক্রবার বিকালে ভুক্তভোগী পুরুষ ও মহিলারা পৌরসভাধীন দেওয়ান হাটের একটি হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদকর্মীদের মাঝে এসব তথ্য তাদের লিখিত বক্তব্যে তুলে ধরেন।

অভিযুক্ত ওই ব্যাক্তির নাম ফেরদৌস সিকদার। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  মৃত ফয়েজ আহমদ ছেলে। লেখাপড়ায় উচ্চতর ডিগ্রী না থাকলেও এলাকায় রয়েছে তাহার ভুমিদুস্যতা, ভুয়াদলিল সৃষ্টিকারী, মসজিদের সম্পদ লুন্টনকারী হিসেবে বেশ পরিচিতি।

গত (২১ মার্চ)শুক্রবার বিকালে ভুক্তভোগী উপজেলার কাঞ্চনা আনওয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা সহকারি অধ্যাপক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটেড ইনভেন্টর মোঃ ফখরুল ইসলাম ও নাছিমা আক্তার এবং নারগিস আক্তার পৌরসভাধীন দেওয়ান হাটের একটি হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,অভিযুক্ত ফেরদৌস সিকদার  এর চাচা শ্বশুর ফ্যাসিস্ট আওয়ামী লীগের এম পি ড.আবু রেজা নদভী।ফেরদৌসের শ্যালক সোহেল নদভীর ক্যাডার বাহিনীর প্রধান এবং তার শ্যালিকার জামাই ইরফান নদভীর একান্ত পি এস হওয়ার সু-বাদে সে ক্ষমতার অপব্যবহার করে ২০১৮ সালে ভুক্তভোগী প্রফেসরকে মিথ্যা বিস্ফোরক  মামলা দিয়ে একমাসের জেল খাটান।ওই মামলা এখনো চলমান ।২০১৯ সালে অভিযুক্তের শ্যালিকার জামাই এমপির পি এস ইরফান কাঞ্চনার রমজান আলী চেয়ারম্যানের সহযোগিতায় অভিযোগকারীর কর্মস্থল কাঞ্চনায় মারামারির মিথ্যা মামলা দিয়ে তাহার মালামাল ক্রোকের অর্ডার করে হয়রানি করান। বিগত ইউপি নির্বাচনের সময় ফেরদৌস এলাকার আওয়ামী মেম্বার ইকবাল, ফ্যাসিস্ট পি এস ইরফান, ফ্যাসিস্ট এমপির ভাতিজা সেলিম চেয়ারম্যান ও এমপির মদদে আমার বাড়িতে হামলা করে, লুটতরাজ ও ডাকাতি সংগঠিত করে। যা পিবিআই কে তদন্ত দিয়েছিল মাননীয় আদালত। এছাড়া গত ১৭ জানুয়ারি  ২০২৫ সালে শুক্রবার পারিবারিক সমঝোতার কথা বলে তাদের বাড়িতে ডেকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে জুতা নিয়ে মারতে উদ্দ্যত হয়। এর পর ৫ রমজান ৬ মার্চ উপজেলার বাংলা ক্লাবের সামনে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। সর্বশেষ গত ১৭ মার্চ  তহশীলদার কতৃক ভূমি পরিদর্শন শেষে মাগরিবের পর তার হুকুমে তার দুই চাচাতো ভাই অভিযোগকারীর পোল্ট্রি ফার্মের কেয়ারটেকার নুরুকে হুমকি দেন ফার্ম বন্ধ করে দেওয়ার জন্য। তাতেও ক্ষান্ত না হয়ে তার ভূমি দুস্যের অন্যতম সহযোগী ৮নং ওয়ার্ডের পেটান মেম্বার এর উপস্থিতিতে বাংলা ক্লাবের সামনে প্রফেসর অফিসিয়াল কাজ সেরে ১৮ মার্চ রাত আনুমানিক পৌনে ৯ টার বাড়ি ফেরার সময় বাইক প্রতিরোধ করে পিছন থেকে ঘাড়ে, মাথায় কিল ঘুসি মারতে থাকে এবং আইনের আশ্রয় নিলে জানে মেরে পেলার হুমকি ও মিথ্যা মামলার হুমকি দেয়।

অত্যাচারের মূল কারণ হল আমার বাবার সমস্ত জমিদারি সম্পত্তি জবর দখল করা ও আমার জান-মালের ক্ষতি সাধন করে জানে মেরে ফেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost