1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় শিশুকে বিষ দিয়ে হত্যা চেষ্টা ঘটনাটি কাল্পনিক

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮৫ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া সদর পূর্ব চৈরঝালাঘোনা এলাকায় পূর্ব শক্রতার জের ধরে এক শিশুকে বিষ দিয়ে হত্যা চেষ্টা ঘটনাটি কাল্পনিক ও মিথ্যা বলে অভিযোগ উঠেছে। গত ২৩ মার্চ (রবিবার) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, উত্তর মেহেরনামা খাসপাড়া এলাকার মৃত আবদু সালামের পুত্র কামাল হোসেন বুরো মৌসুমে ধানি জমিতে মেশিন দিয়ে স্কীম পরিচালনা করে। ঘটনার দিন তিনি জমিতে মেশিন দিয়ে পানি দিতে থাকেন। মেশিনের পাশে ডিজেল মজুদের ড্রাম পাশে ছিল। স্কীম পরিচালক কামাল হোসেন জানান, আমি একটু দুরে ধানি জমিতে কাজ করতেছি। এ সময় স্থানীয় আমার এলাকার আবুল কাশেমের ছেলেসহ ৭-৮ জন ছোট শিশুরা স্কীমের মেশিনের পাশে খেলাধূলা করছিল। তারা ভূলবশত: মেশিনের পাশে ড্রামে থাকা ডিজেল খেয়ে ফেলে ও ফেলে নষ্ট করে। এ নিয়ে তাদের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর ২৪ মার্চ বিকেল ৫ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে। এ সময় কামাল হোসেনের পকেটে থাকা নগদ ১১ হাজার টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে। এ সময় কামাল হোসেনকে (৬০) কে আহত করে ধানি জমিতে ফেলে দেয় এবং ধানি জমি নষ্ট করে ফেলে। স্থানীয় লোকজন কামাল হোসেনকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। স্থানীয় আলী হোসেন বলেন, যে সময় ছোট্ট শিশু মেশিনের পাশে ডিজেল খাচ্ছিল সেই সময় কামাল হোসেন সেখানে ছিল না। আমরা দু’জনই একটু দুরে ছিলাম। এ বিষয়ে কামাল হোসেন বাদী হয়ে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী কামাল হোসেন আরো বলেন, আমাকে ফাঁসাতে ও মামলা দিয়ে হয়রানি করতে ডিজেল খাওয়ার ঘটনাটিকে বিষ খাওয়ায়ে দিয়ে হত্যা চেষ্টা অভিযোগটি আনা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পেকুয়া থানার এস,আই মাসুক জানান, ঘটনার বিষয়ে দুটি অভিযোগ পেয়েছি। ছোট্ট শিশুটি স্কীমের মেশিনের ডিজেল খেয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost