1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা চেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৮০ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় ভাই-বোনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হল উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী শাহেনা আক্তার (৪০), ভাই জমির উদ্দিন (৩৮) গুরুতর আহত হয়। এ ছাড়াও আক্তার আহমদের পুত্র রিয়াজ উদ্দিন (২৬), আবদুল জব্বারের পুত্র হোসেন আলী (২৬) আহত হয়। ২৫ মার্চ (মঙলবার) রাত ৮ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত জমির উদ্দিন বলেন, একই এলাকার গোলাম ছোবাহানের পুত্র আজিজুল হকের নিকট ৩ লক্ষ টাকা পাওনা আছি। উক্ত টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আজিজুল হকের নেতৃত্বে মাহামুদুল হোছাইন, তার পুত্র ফয়সাল, জিয়াবুল করিমসহ আরো ৩-৪ জন ধারালো দা, লোহার রড দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় আমাদের উদ্ধার করে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, বিষয়টি আমার অবগত আছে। এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost