1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

লোহাগাড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক খুনঃ ঘাতক আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এক মাদকসেবীর ছুরিকাঘাতে পল্লী চিকিৎসক নুরুল হকের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) ইফতারের পূর্বে বাজার চত্বরে এ ঘটনা ঘটে।
ঘাতক সজিব বড়ুয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। ডাক্তার নুরুল হক লোহাগাড়া ইউনিয়নের পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র। ঘাতক সজিব বড়ুয়ার বাড়ি এক‌ই ইউনিয়নের পূর্ব কলাউজানের ৭ নম্বর ওয়ার্ডের কলাউজান বড়ুয়া পাড়ার খোকা বড়ুয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই নুরুল আমীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক একজন মাদকসেবী। ঘটনার সময় ঘাতক সজিব বড়ুয়া নিহত ডাক্তারের দোকান চত্বরে বসে তার অপর সহযোগী নিয়ে মাদকদ্রব্য সেবন করছিল। ওই সময় নিহত ডাক্তার নুরুল হক ঘটনাটি দেখে তার প্রতিবাদ করে। প্রতিবাদকালে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পার্শ্ববর্তী টেইলারের দোকান থেকে কাচি এনে সজিব বড়ুয়া নিহত ডাক্তার নুরুল হকের মুখমন্ডলে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান আহতকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার এস.আই জাহেদুল ইসলাম জানান, থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে জনগণের হাতে আটককৃত ঘাতক সজিব বড়ুয়াকে থানা হেফাজতে আনা হয়েছে এবং নিহত ডাক্তার নুরুল হকের মরদেহও পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost