পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় প্রকাশ্য দিবালোকে দুবৃর্ত্ত কর্তৃক দোকান থেকে চাঁদা দাবী ও এস,আলম কাউন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে উপজেলার টইটং বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, আমাদের সঙ্গীয় মো: কাইছার,প্রকৌশলী মো: হাসান, এনামুল এস.কে এন্টার প্লাজা নতুন মার্কেট, জমিসহ ২৮ টি দোকান খরিদ করে ভোগ দখল করে আসতেছি। এ সব মার্কেটে বিবাদী জয়নাল আবেদীনের পুত্র এশফাক, নুরুল আজিমের পুত্র আবদুল্লাহ আল রিয়াদ, বকসুমোড়ার মৃত আক্তার আহমদের পুত্র মোস্তফা কামাল ফাহিমসহ বিবাদীগনের বিরোধীয় জায়গা ও মার্কেটে কোন ধরনের স্বত্ত নেই ও কখনো ভোগ দখলে ছিল না। এ দিকে বিবাদীগণ লোভের বশীভূত হয়ে চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদা না দিলে নানান ধরনের হুমকি ধমকি দিয়ে আসছে। এমনকি প্রাণে হত্যা করারও হুমকি দিচ্ছে। এরপর ৩ এপ্রিল বেলা ১১ টার দিকে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ব্যবসায়ীদের দোকানে অনধিকার প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। তারা ব্যবসায়ীদের নিকট থেকে মাসিক ৫হাজার টাকা চাঁদা দাবী করছে। উক্ত চাঁদা দিতে অস্বীকার করলে তারা রফিক স্টোরের মালিক হানিফুল ইসলামকে (৩২) মারধর করে জখম করে। এসময় তারা প্রকৌশলী হাসানের মালিকানাধীন জমির ঘেরা বেড়া ভাংচুর করে এবং রোপিত ধানের চারা নষ্ট করে ফেলে। এ বিষয়ে ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আমি উক্ত বিষয়ে পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। পেকুয়া থানার এস,আই সুনয়ন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। অভিযুক্ত মোস্তফা কামাল ফাহিম জানান, দোকানগুলো নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দোকান ভাড়ার টাকা মসজিদ তহবিলে জমা দেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করছি। পেকুয়া থানার এস,আই সুনয়ন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। শান্তি শৃংখলা রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply