1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

লবণের মাঠ দখল বেদখল পেকুয়ায় দু’দফা হামলায় আহত-৬

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার উজনটিয়ায় লবণের মাঠ দখল বেদখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন জখম হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মৃত নাগু ফকিরের পুত্র ইউসুফ আলী (৬৫), তার ভাই নুরুল আবছার (৫৮), জয়নাল আবেদীন (৪৫), নুরুল আবছারের ছেলে মো: রাজিব (১৭), তার মা রহিমা আক্তার (৫২), ইউসুফ আলীর পুত্র এনাম (৩৩)। ৩ এপ্রিল বৃহস্পতিবার ও ২ এপ্রিল উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত উজানটিয়া ৬ নং ওয়ার্ড শ্রমিকদলের সেক্রেটারী জয়নাল আবেদীন জানান, আমরা বারবাকিয়ার ফাঁসিয়াখালীর জনৈক মুজিব গং থেকে ১ একর লবণ মাঠ নিয়ে বিগত ৪ বছর যাবৎ সন সন লাগিয়ত দিয়ে চাষাবাদ করে আসতেছি। এ দিকে গত বুধবার থেকে মুজিবের ভাই কাশেমের ইন্দনে মৃত নন্না মিয়ার পুত্র মো: শাহ জামাল, তার ভাই সাহাব উদ্দিন, সাহাব উদ্দিনের পুত্র আনিছসহ ১০-১২ জন লোকজন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আমাদের চাষকৃত লবণের মাঠ থেকে লবণ লুট করে। এমনকি তারা লবণের মাঠের পলিথিন লুট করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ সময় আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ৬ জন আহত হয়েছি। আহত জয়নাল আবেদীন আরো জানান, তিনি এ ঘটনায় বাদী হয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের জানান। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost