1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

টৈটং উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার

পেকুয়া প্রতিনিধি:
টৈটং উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ১ম ঈদ পুনর্মিলনী অনুষ্টান টৈটং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় পেকুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, আমন্ত্রিত অতিথি ও গুণীজনদের উপস্থিতিতে ঈদুল ফিতরের দিনে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। বিদ্যালয়ের ৮৪ ব্যাচের সাতকানিয়া এওচিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক ৮২ ব্যাচের প্রাক্তন ছাত্র বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহফুজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া জিএমসি ইনস্টিটিউটের সাবেক প্রধান শিক্ষক জনাব এ, এম, শাহজাহান চৌধুরী। উদ্ভোধক ছিলেন টইটং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দলিলুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, টৈটংয়ের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা বেপজার নির্বাহী আশেক মো: শাহাদাত, রেলওয়ের কর্মকর্তা মো: ইউছুফ এবং প্রাক্তন ছাত্র পরিষদ নেতা আবদুল্লাহ আল রিয়াদ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই স্মৃতিচারণ করে এসোসিয়েশনের যুগোপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং এসোসিয়েশনকে এগিয়ে নেওয়ার পরামর্শসহ দিক নির্দেশনা দিয়ে বক্তব্য প্রদান করেন । উক্ত ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হয়ে অনুষ্টানকে যারা সফল করেছেন এবং অনিবার্য কারণে উপস্থিত হতে না পেরে যারা ভাল পরামর্শ দিয়ে ও দোয়া করে অনুষ্টানের ও এসোসিয়েশনের সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost