1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পেকুয়া থানা কম্পাউন্ডে সালিশি বৈঠকে মারামারি, আহত-১, আটক-১

  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া থানা কম্পাউন্ডে সালিশি বৈঠকে দু’পক্ষের মারামারির ঘটনায় চট্টগ্রামের রবির এরিয়া ম্যানেজার মান্নান প্রকাশ মিশুর (৩৫) গুরুতর জখম হয়েছে। ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করা হয়।
থানা সুত্র ও ইউপি সদস্য কাইছার মো: ইলিয়াছ প্রকাশ রোকন জানান, বেলা ১১ টার দিকে পেকুয়া থানায় টইটং ইউনিয়নের কইড়ার পাড়া গ্রামের ৬৪ শতক জমি নিয়ে বিচার ছিল। জমির বিরোধ নিয়ে মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানার এস,আই আপ্যায়নকে দায়িত্বভার অর্পণ করা হয়। তিনি আরো জানান, আমার পক্ষ থেকে সার্ভেয়ার দিয়ে বিরোধীয় জমি পরিমাপ করা হয়। ওই সময় পেকুয়া থানার একটি কক্ষে কাগজপত্র নিয়ে উভয়পক্ষ বৈঠক হয়েছিল। বৈঠকে পেকুয়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার আপ্যায়ন, টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার কাইছার মো: ইলিয়াছ প্রকাশ রোকন, শিলখালী ইউনিয়নের ইউপি সদস্য জাফর আলম, সার্ভেয়ার ইসলাম নুরসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চলে আসার মুহুর্তে বিবাদীপক্ষ সাহাব উদ্দিন বাদীপক্ষ মান্নান প্রকাশ মিশুরকে কটুক্তি করলে উভয়পক্ষ কথাকাটাকাটির এক পর্যায়ে তুমুল মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আবদুল ওয়াদুদের পুত্র মান্নান মিশুর রক্তাক্ত জখম হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় জড়িত ওই এলাকার মৃত দৌলতের পুত্র সাহাব উদ্দিনকে আটক করে। পেকুয়া থানার দায়িত্বপ্রাপ্ত এস,আই আপ্যায়ন জানান, থানার বাইরে মারামারি হয়েছে। যেহেতু ঘটনা একটি হয়েছে। আমরা উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস ঘটনার সাথে সত্যতা স্বীকার করে বলেন, পেকুয়া থানার এস,আই আপ্যায়নের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠক হয়েছে। বৈঠকে মারামারি হয়েছে। ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি এ বিষয়ে আইনগত পদক্ষেপ বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost