তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) রাতে দরবেশহাট আকবর পাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জেয়াবুল হোসেন (৪৫) উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট আকবর পাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানকাল এসময় ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৯ হাজার ৮১৫ টাকাসহ জেয়াবুল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত জেয়াবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply