1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় হামলায় মা, মেয়ে আহত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হামলায় মা ও মেয়ে আহত হয়েছে। আহতরা হলেন মুক্তিযোদ্ধা এস.এম আবু বক্করের স্ত্রী খালেদা বেগম (৫৫) ও তার মেয়ে নাজমা সোলতানা (৩৬)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১৩ এপ্রিল (রবিবার) সকাল ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খালেদা বেগম জানান, আমার দীর্ঘদিনের ভোগ দখলীয় বসতভিটায় রাজমস্ত্রীকে নিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় খলিলুর রহমানের পুত্র হারুনুর রশিদ গং বাধা প্রদান করে। এ নিয়ে উভয়পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় হারুনুর রশিদ গং দা, কিরিচ নিয়ে হামলা করে। হামলায় মা, মেয়ে আহত হয়। এ বিষয়ে মুক্তিযোদ্ধা এস,এম আবু বক্কর ছিদ্দিক জানান, আমার দীর্ঘদিনের বসতভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করলে হারুনুর রশিদ ও তার মেয়েসহ মিলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় আমার স্ত্রী, মেয়েসহ অন্তত ৩ জন জখম হয়। তারা আমাদের নিকট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost