1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে হত্যাচেষ্টা, প্রেমিকযুগল আটক

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীর পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় লোহাগাড়া বটতলি স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রবিউল আলম খান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেপ্তার করেন।
এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়া গান্ধীপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে দুজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়ার পুটিবিলা ওয়াজউদ্দিন সিকদারপাড়া গ্রামের মৃত নুরুল কবিরের ছেলে অহিদুল ইসলাম (৩৪) এবং নূর আয়েশা বেগম (৩০)। আয়েশা লোহাগাড়া সদর মৌলভীপাড়া গ্রামের নবী হোসেনের মেয়ে এবং কক্সবাজারের চকরিয়া ডেমুশিয়া গান্ধীপাড়া গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী। তাদের ঘরে কোনো সন্তান নেই। অহিদুল চার সন্তানের জনক।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান বলেন, ‘নাছির উদ্দিন নামে এক যুবক স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানতে পারায় তাকে হত্যাচেষ্টার অভিযোগ তুলে থানায় মামলা করেন। গ্রেপ্তার দুজন প্রাথমিকভাবে তাদের পরকীয়ার কথা স্বীকার করেছেন। সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost