1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে উজানটিয়া জয়ী

  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুলহাজারা ক্রীড়া সংসদের মুখোমুখি হয় উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ। পূর্ণসময় গোলশূণ্য ড্র হলে ট্রাইবেকারে ৮-৭ গোলের ব্যবধানে ডুলহাজারা ক্রীড়া সংসদকে হারিয়ে ট্রফি জিতে নেন এমজারুলের উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ।
দশ হাজারের অধিক দর্শকের উপস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণে দর্শনীয় ফুটবল উপভোগ করলেও প্রথমার্ধে গোল উদযাপনের সুযোগ হয়নি দর্শকদের। প্রথমার্ধের শেষ মিনিটে উজানটিয়ার বিদেশি ফরোয়ার্ড সামসির শর্ট ডুলহাজারার গোলকিপার সাইফুল আটকে দেন, ছিটকে যাওয়া বল আবদুল্লাহর আক্রমণও আটকে দেন। গোল শূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের পুরো সময় আধিপত্য বিস্তার করে খেলে আবদুল্লাহ, সামসি সিন সৈনিক গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি উজানটিয়ার সৈনিক। ২৮ মিনিটের সময় উজানটিয়ার আরিফের দীর্ঘ পাশ থেকে বিদেশী খেলোয়াড় সিন ডি বক্সের ভিতরে বল পেয়ে গোল করতে সক্ষম হননি।
গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে পরিনত হয় দুদলের ভাগ্য।
দু’দলে ৫ টি করে ট্রাইবেকারে গোল করতে সক্ষম হলে ৩ টি শর্ট নিতে উজানটিয়ার গোলরক্ষকের হাতে ডুলহাজারার আয়ুবআলীর ৮ নং শর্টি আটকে বিজয়ের উন্মাদনায় মেতে ওঠে উজানটিয়া দল ও হাজারো দর্শক। উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ ট্রাইবেকারে ৮-৭ গোলে টপ ফেবারিট ডুলহাজারাকে হারিয়ে আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি জিতে নেন। ম্যান অব দি
সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, চকরিয়া মানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন, শোয়াইবুল ইসলাম সবুজ, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ওসমান গনি, আলাউদ্দিন চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির খোকন, শাহাদত ইকবাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost