1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

চেকপোস্ট তল্লাশিতে কাটা রাইফেলসহ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল ও ৭ রাউন্ড কার্তুজসহ মুহাম্মদ সোহেল (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত ১২টার দিকে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সাবজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুহাম্মদ সোহেল কক্সবাজার জেলার চকরিয়া বিএমচার বাহাদ্দারকাটা পুচ্ছলিয়া পাড়া গ্রামের ফোরকান আহমদের ছেলে।
পুলিশ জানায়, লোহাগাড়ায় ডাকাতি করার উদ্দশ্যে ওই এলাকা দিয়ে ডাকাত প্রবেশ করছে গোপনে এমন সংবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এর এক পর্যায়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চলাকালে সোহেল গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তারপূর্বক তার কাছ থেকে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল, তাঁজা কার্তুজ, ছোরা ও বল্লম উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তিনি ২টি ডাকাতি মামলায় ১৬৪ জবানবন্দির আসামি। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost