1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

লোহাগাড়ার চুনতিতে ব্যবসায়িকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মামলা

  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার

লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ফার্নিচার ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা কফিল উদ্দিন। ভুক্তভোগী কফিল উদ্দিন উপজেলার আধুনগর ৪নং ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকার সিরাজুল ইসলামে পুত্র। অপরদিকে অভিযুক্ত ব্যাক্তি একই এলাকার নুরুল ইসলামের ছেলে মিজানুল হক(প্রকাশ টুকাই মিজান)।
গত ১৮ এপ্রিল সন্ধ্যায় চুনতি শাহ জব্বারিয়া সড়কের টেকার দোকান সংলগ্ন মামলার বাদীর দোকানে এই ঘঠনা ঘঠে। উক্ত ঘটনার ব্যাপারে গত ২১ এপ্রিল কফিল উদ্দীন বাদী হয়ে চট্রগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিজানের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনেকে বিবাদী করে এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২২৪। আদালত বিষয়টি আমলে নিয়ে চট্টগ্রাম জেলা ডিবিকে তদন্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সূত্রমতে, মামলার বাদীর সাথে বিবাদী গং এর সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি বিরোধ চলছে এবং বাদীর জেটা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরী ফ্যাসিস্ট সরকার দোসর ভূমিদস্যু নুরুল আমিন পরিবারকে রাজাকার মন্তব্য করে সংবাদ কর্মীকে সাক্ষাৎকার দেওয়ার জের ধরে ৫ই আগস্ট রাত্রে অতর্কিতভাবে বাদীর বসতবাড়িতে হামলার ঘটনায় কিশোর গ্যাং বাহিনীর সাথে মিজান সরাসরি জড়িত ছিলেন। এর ধারাবাহিকতায় ঘটনার দিন বাদীর দোকানে অতর্কিতভাবে বাদীর উপর হামলা করে মারধর এবং ব্যবসায় আমদানিকৃত টাকা জোরপূর্বক ছিনিয়ে প্রাণনাশেরর হুমকি দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এই বখাটে ৫ আগষ্টের পর হতে জামায়াত কর্মীবনে গিয়ে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে এলাকায় অপকর্ম করছে। তাছাড়া এলাকার বিভিন্ন লোকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেক আইডি এর মাধ্যমে অপপ্রচার করে মানুষের চরিত্র হননে লিপ্ত রয়েছে।
এই বিষয়ে মিজান বলেন, বাদীর সাথে আমার ব্যাক্তিগত বিরোধ চলছে। তবে মারধর ও ছিনতাই বিষয়টি বানোয়াট ও সাজানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost