1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

চুনতির লম্বাশিয়ার পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারন্য এলাকা, বন বিভাগের বিভিন্ন এলাকা ও চুনতির সাতগড় লম্বাশিয়া এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাহাড় কাটা পরিদর্শন শেষে তিনি বলেন, পাহাড় কেটে বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যারা পাহাড় কাটে ও বন দখল করে তারা দেশের শত্রু।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্য বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বন বিভাগের চট্টগ্রাম সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
এসময় তিনি লম্বাশিয়ার পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দেন। এছাড়া যেখান থেকে বালু উত্তোলন হয়, সেখানে এমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ ঢুকতে বা বেরুতে না পারে। সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে পাহাড় কাটা বন্ধ করা যায় সেভাবে কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, চুনতি অভয়ারণ্যের সীমানা নির্ধারণের পর বিদ্যমান বন রক্ষায় জোর দেওয়া হবে। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। মানুষের দুর্ভোগ না বাড়িয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাতি-মানুষ দ্বন্দ্ব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একসময় হাতির দাঁত ও হাড়ের জন্য হাতি মারা হতো। এই ধরনের অর্গানাইজড ক্রাইম রোধে প্রয়োজনে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হবে। হাতি-মানুষ দ্বন্দ্বের সমাধানে মাঠ পর্যায়ে কাজ করা হবে। বন রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে আছে।
চুনতির লম্বাশিয়া পাহাড় পরিদর্শনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক ড. মোল্লা রেজাউল করিম, উপবন সংরক্ষক আবু নাছের মুহাম্মদ ইয়াছিন নেওয়াজ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো: সানাউল্লাহ পাটোয়ারী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান, দীপান্বিতা ভট্টাচার্য্য, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান, চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবীর ফাহাদ, বন কর্তকর্তা, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost