1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক গরীব, অসহায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান,মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার(২৮ এপ্রিল ) সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অনুদান তুলে দেন জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির সহকারী পরিচালক আল আমিন, কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজরসহ বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।এছাড়া ও উপস্থিত ছিলেন পাহাড়ি প্রতিনিধিগণ, ও শিক্ষক, শিক্ষার্থী। বিজিব সূত্রে জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত অসচ্ছল,মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর,গরীব,অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে এ অনুদান প্রদান করা হয়।
।প্রধান অতিথি লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তিনি আরো বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost