নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক আয়োজনের মাধ্যমে পেকুয়া উপজেলার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদ ভবনে, পেকুয়া থানা, পেকুয়া প্রেস ক্লাব, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশন, পেকুয়া চৌমুহনী চত্তরসহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। ২৭ এপ্রিল সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া এক বর্ণাঢ্য র্যালী পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বিএনপির উপজেলা সভাপতি ও পেকুয়া সদরের চেয়ারম্যান বাহাদুর শাহ, সেক্রেটারী ইকবাল হোছাইন, যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুটসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ওই দিন বিকেলে পেকুয়া প্রেস ক্লাব, পাক্ষিক পেকুয়া ও পেকুয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কুতিক অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়া উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ছফওয়ানুল করিম, সহসভাপতি এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, সেক্রেটারী আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক রিযাজ উদ্দিন, সদস্য এফ,এম সুমন, দেলোয়ার হোছাইন, সেহেল আজিম, মোহাম্মদ ইউনুছ, বাহার উদ্দিন, এইচ, এম শহীদ, মফিজুর রহমান, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সেক্রেটারী হোবাইব সজীব, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম প্রমুখ। ২৬ এপ্রিল রাত ১২.১ মিনিটে কেক কেটে পেকুয়া প্রেস ক্লাবের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক পেকুয়ার সম্পাদক মো: ছফওয়ানুল করিম। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সেক্রেটারী এম,আবদুল্লাহ আনসারী, মো: রিয়াজ উদ্দিন, দেলোয়ার হোছাইন, এফ.এম সুমন, সোহেল আজিম, মোহাম্মদ ইউনুছ, বাহার উদ্দিন, এইচ,এম শহীদ, রিযাজ উদ্দিন প্রমুখ। তাছাড়া ওই সময়ে পেকুয়া চৌমুহনী চত্তরে উপজেলার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ টি আতশবাজী করা হয।
উল্লেখ্য যে, বিগত ২০০২ সালের ২৭ এপ্রিল পেকুয়ার কৃতি সন্তান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের প্রচেষ্টায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অবিভক্ত চকরিয়া থেকে ভাগ করে পেকুয়াকে আনুষ্ঠানিক উপজেলা ঘোষনা করেন। পূর্ণাঙ্গ উপজেলায় রুপ নেয়া পেকুয়া উপজেলা হাটি হাটি পা পা করে ২৭ এপ্রিল ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে বিএনপিসহ পেকুয়ার সর্বস্তরের মানুষ।
Leave a Reply