1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

চুনতি অভয়ারণ্য রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ জরুরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
স্থানীয় প্রশাসন, বনবিভাগ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় মানুষের সমন্বিত উদ্যোগে রক্ষা পেতে পারে চুনতি অভয়ারণ্য। এছাড়াও অভয়ারণ্যের সীমানা নির্ধারন, অবৈধ দখলদার চিহ্নিতকরণ, উন্নয়নের নামে বনভূমি ধ্বংশের হাত থেকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনকে আরো তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
৩০ এপ্রিল বুধবার সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) এর আয়োজনে উপজেলার স্থানীয় এক হোটেলে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষায় করণীয় বিষয়ক আলোচনা সভায় একথা বলেন বক্তারা।
বার আউলিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বনকে রক্ষা করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অভিশাপ দিবে। চুনতি অভয়ারণ্য থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড়ের মাটি কাটা, বনভূমি দখল যারা করছে তাদের প্রতি যেন জিরো টলারেন্স প্রদর্শন করা হয়। এছাড়া বনের ভেতর হাইব্রীড গাছ না লাগিয়ে যেন বন্যপ্রাণীদের খাবার উপযুক্ত ফলদ গাছ লাগানো হয়।
বক্তারা আরও বলেন, চুনতি বনের আশপাশে ইটভাটা বন্ধ করতে হবে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ করতে গিয়ে বনের ক্ষতি না করে বিকল্প ব্যবস্থা করতে। পাশাপাশি হাতি সংরক্ষণের ব্যবস্থা নেয়া। হাতি ও মানুষের দ্বন্ধ নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভীন রুপার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন, চুনতি বন্যপ্রাণী বিট কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অধ্যাপক মো.ইলিয়াছ, বেলা’র পক্ষে উপস্থিত ছিলেন এ এম এম মামুন, ফারমিন ইলাহী, লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, ব্যবসায়ী জাহেদুল ইসলাম, সাংবাদিক রায়হান সিকদার, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদি, ইটভাটা মালিক সমিতির পক্ষে ব্যবসায়ী মো.পারভেজ কোম্পানী, মোস্তফিজুর রহমান, মো. ফাহিম, মো. মানিক, লিটন দাশ, কুলসুম আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost