1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১০ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
৩০ এপ্রিল (বুধবার) বেলা ১২টার দিকে থানা পুলিশের অভিযানে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের পাইপ লাইনের ভেতর থেকে বস্তামোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।
লোহাগাড়া থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করলে সে সূত্র ধরেই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost