1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

পেকুয়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত-২০

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৬ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ভাবে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বুধবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাতবর পাড়ার নাছিরের পুত্র সাইদুর রহমান (৮), নতুনপাড়ার আবু ছিদ্দিকের পুত্র আলিফা (১৮ মাস), শওকতের পুত্র আবরার (৭), রিদুয়ানের মেয়ে আফিফা (৫), নুরুল আজিম (২৪), উত্তর মেহেরনামা গ্রামের মৃত আহমদ ডিলারের পুত্র কামাল হোসেন (৭০), উত্তর মেহেরনামা গ্রামের ছরওয়ারের মেয়ে ফারিহা ইসরাত জারিয়া (৯), মাতবরপাড়ার আলমগীরের পুত্র সুমন (১৬), আবদুল আজিজ (১১), জাইমা (২), আরিয়ান (৬), পারভীন (৩৮), রিয়া মণি (১১), শাহীন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০)। আহত অন্য ৩ জনের নাম পাওয়া যায়নি।
পেকুয়া সরকারী হাসপাতাল সুত্রে জানা যায়, ওই সময়ে একটি কুকুর পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া, নতুনপাড়া ও আহমদ ডিলার চৌমুহনী, তেলিয়াকাটা, উত্তর মেহেরনামাসহ বিভিন্ন এলাকায় হানা দেয়। এ সময় শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। পেকুয়া সরকারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, বিকেলের দিকে অন্তত ২০ জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে ভর্তি করা হয়েছে। আহতদের কোমরে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। কিছু রোগীকে ভর্তি দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost