1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

এপেক্স ক্লাব অব পটিয়া’র উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে ১শত জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও অসহায় নারীদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার রাত ৮টায় এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং,শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান পটিয়া ফ্যামিলি কিচেন রেস্তোরাঁয় এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, জাতীয় সেবা পরিচালক এপে. ডা. হিমেল সাহা,জাতীয় ট্রেজারার এডভোকেট মঈনুল ইসলাম জীবন,সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, পিএনএসডি এপে: এস কে দত্ত অনুপ, পিডিজি এপে. কামাল পাশা, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মোঃ লিয়াকত আলী, ডিস্ট্রিক্ট ৩ সেক্রেটারি এপে. মোঃ আরিফ খান, এপে. মোরশেদ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জসিম উদ্দিন, এপে. আবু সাঈদ তালুকদার খোকন, এপে. মোরশেদুর রেজা, এপে. আবদুল মোমেন, শফিকুল আলম বশর, এস এম আবু হেনা, নাঈম উদ্দিন আলমদার, নাফিজ করিম চৌধুরী, আলী কাদের জীবন প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ সারাদেশে মানবিক কাজের মাধ্যমে এগিয়ে চলছে, সমাজকে আলোকিত করতে কমভাগ্যবান মানুষের মুখে হাসি ফোঁটাতে নবীন-প্রবীন মিলেমিশে মানুষের সেবা করে যাচ্ছে এপেক্স বাংলাদেশ যা আগামী প্রজন্মের জন্য উৎসাহ ও প্রেরনার। বক্তারা এপেক্স ক্লাব অব পটিয়ার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন এপেক্স ক্লাব অব পটিয়া নেতৃত্ব তৈরি করছে এবং ব্যাতিক্রম আয়োজনের মাধ্যমে মানুষের সেবা পরিচালনা করছে এ কার্যক্রম অব্যাহত রেখে আরও বেশি বেশি সেবার কাজ করার আহবান জানান।
পরে কেট কেটে ১০০ তম ডিনার মিটিং এর উদ্বোধন করা হয়, অসহায় নারীর হাতে সেলাই মেশিন,১শত জন শিক্ষার্থীর জন্য শিক্ষক প্রতিনিধির হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয় এবং কেক কেটে ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান ও সহধর্মীনী জেলার ফাস্ট লেডি শারমিন সুলতানা রোজির বিবাহ বার্ষিকী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost