পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকঘোনা এলাকা থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, বোতলভর্তি চোলাইমদ ও মাদক বিক্রির দায়ে ১৪ হাজার ২শ টাকাসহ একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে যৌথ বাহিনীর একটি অভিযানিক দল ৬ নং ওয়ার্ডে টেকঘোনায় এ টেকঘোনায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাড়ি থেকে নুরুল আজিম নামের একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত করিমের পুত্র। এ ব্যাপারে পেকুয়া থানার উপপরিদর্শক উগ্যজাই চাকমা বলেন, যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মাদ্রকদ্রব্য আইনে মামলা রুজু করবে।
Leave a Reply